২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

জেলহত্যা মামলার পুনঃতদন্ত এবং খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে শনিবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

গাজীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলহত্যা মামলার পুনঃতদন্ত এবং খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে শনিবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। মানববন্ধন শেষে আলোচনা সভায় জেল হত্যার বিচারকে ‘প্রহসনমূলক’ দাবি করে বক্তারা বলেন, পুনঃতদন্তের মাধ্যমে জেলহত্যা মামলার সঠিক বিচারের জন্য হত্যাকা-ের সঙ্গে জড়িত পর্দার অন্তরালে থাকা সুবিধাভোগী ষড়যন্ত্রকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, ওয়াজউদ্দিন মিয়া ও রফিজ উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২২৩৭ ঘ.