২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত নেতা গ্রেপ্তার

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বরিশালের হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বরিশালের হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে হিজলা উপজেলার টেকের বাজার এলাকা থেকে দলের সেক্রেটারি জেনারেল শাহেনশাহ সামু চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। তিনি উপজেলার বাহেরচর গ্রামের মৃত মালেক চৌধুরীর ছেলে। হিজলা থানার ওসি শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে সামু চৌধুরী গোপন সভা করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫২ ঘ.