ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিয়েতনাম ও লাওস সফরকালে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছয় দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ভিয়েতনাম ও লাওসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৭ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
“এই সময়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24