২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও বহদ্দারহাটে প্রাণহানিতে খালেদার শোক

সাভারে কারখানায় অগ্নিকাণ্ডে ও চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ভেঙে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সাভারে কারখানায় অগ্নিকাণ্ডে ও চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ভেঙে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন তিনি।

দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাভারের নিশ্চিন্তপুরে একটি তৈরি পোশাক কারাখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেন।

চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়া এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দাবি করেছেন।

তিনি বলেন, “এর আগেও এই ফ্লাইওভারে দুঘর্টনা হয়েছে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান পৃথক পৃথক এক বার্তায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

আহতদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান তারা।