২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণের প্রতিশ্রুতি বিএনপির

আগামীতে ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে শিক্ষক-কর্মচারিদের প্রতীক অনশন ভাঙাতে গিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অঙ্গীকার করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের উদ্যোগে সারাদেশ থেকে আসা শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীক অনশন করেন। মির্জা ফখরুল বিকালে ফলের রস খাইয়ে শিক্ষকদের অনশন ভাঙান। রাষ্ট্র পরিচালনায় সরকারের কথিত ব্যর্থতার কঠোর সমালোচনা করেন বিএনপির এই মুখপাত্র। তিনি এও দাবি করেন যে, সরকার পরিকল্পিতভাবে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এই অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৪৫ ঘ.