২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নৈশভোজে মজীনাসহ চার রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ চার কূটনীতিক শুক্রবার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ চার কূটনীতিক শুক্রবার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। গুলশানের লেক শোর হোটেলে এই ভোজে অংশ নেয়া অন্য তিন কূটনীতিক হলেন, অস্ট্রেলিয়া ও তুরস্কের হাইকমিশনার এবং কানাডার রাষ্ট্রদূত। দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি সাক্ষাৎমূলক নৈশভোজ অনুষ্ঠান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রদূতদের সন্মানে এই নৈশভোজ দেন। এতে যুক্তরাষ্ট্রসহ চার দেশের শীর্ষ কূটনীতিক উপস্থিত ছিলেন।” অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. ওসমান ফারুক ও সাবিহ উদ্দিন আহমেদ এবং সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/০০১১ ঘ.