২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালুর দাবি নোমানের

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট বন্ধ করে সরকার চট্টগ্রামের প্রতি ‘বিমাতাসুলভ’ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট বন্ধ করে সরকার চট্টগ্রামের প্রতি ‘বিমাতাসুলভ’ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, গত সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজেই গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে সরকারের সাড়ে তিন বছরের শাসনামলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিফলন চট্টগ্রামবাসী দেখতে পায়নি। অবিলম্বে চট্টগ্রাম থেকে সরাসরি হজ ও অভ্যন্তরীণ ফ্লাইট চালুর জন্য সরকারের প্রতি আহবান জানান নোমান। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট বাতিলের বিষয়টি হজে যেতে আগ্রহী ও বিভিন্ন হজ এজেন্টকে বিমানের পক্ষ থেকে ১৩ সেপ্টেম্বর জানানো হয়। এর পর গত বুধবার চট্টগ্রাম থেকে জেদ্দায় সরাসরি হজ ফ্লাইট চালুর দাবিতে বিমান অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে ট্র্যাভেল এজেন্ট ও হজে যেতে আগ্রহীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৪৭ ঘ.