২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজে সোমবার ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হবিগঞ্জের বাহুবল উপজেলায় আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজে সোমবার ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত ছাত্রদলকর্মী হেলাল মিয়া (২৫), জয়নাল মিয়া (২০), ছাত্রলীগকর্মী ফয়সল (১৯), বহিরাগত বাজিদ মিয়া (৩০) ও রহমত আলীকে (৩২) বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ছাত্রলীগ ও ছাত্রদল মিছিল বের করার প্রস্তুতি নিলে দু’পক্ষের নেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই দু’পক্ষ বহিরাতদের নিয়ে কলেজ ক্যাম্পাস ও বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮১০ ঘ.