২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে ছবি নিষিদ্ধ করার আহ্বান খালেদার

ইসলাম ও হযরত মোহাম্মদ (স.) কে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ নিষিদ্ধ করা এবং নির্মাতা ও প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ও হযরত মোহাম্মদ (স.) কে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ নিষিদ্ধ করা এবং নির্মাতা ও প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সোমবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “স¤প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) এর জীবন নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে আমেরিকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং তা অনলাইনে প্রকাশিতও হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।” “এটা মুসলিম বিশ্বে ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আমরা মনে করি সংশি¬ষ্ট সবার সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল হওয়া বিশ্ব শান্তির জন্য জরুরি।” অবিলম্বে এই চলচ্চিত্র নিষিদ্ধ করা এবং নির্মাতা ও প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। গত ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। এই প্রেক্ষাপটে শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসলাম ও নবীর অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ার প্রতিবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, ‘ইনোসেন্স অব মুসলিম’ এর প্রচার নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি তিনি আহ্বান জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪০২ ঘ.