ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে বিরোধী দলের কর্মকৌশল নিয়ে সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত ৯ টা ২০মিনিটে তার গুলশানের কার্যালয়ে এই বৈঠক বসে। তা চলে রাত ১২ টা পর্যন্ত।
বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক আতাউস সামাদ, মোয়াজ্জেম হোসেন, আমান উল্লাহ কবির, খন্দকার মনিরুল হক, এম এ আজিজ, রকিব উদ্দিন আহমেদ, কামরুজ্জামান, গোলাম কিবরিয়া, চিন্ময় মুৎসুদ্দী, আব্দুল আওয়াল ঠাকুর, কাজী রওনাক হোসেন, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল হাই সিদ্দিকী প্রমুখ সাংবাদিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া ছিলেন কবি আবু সালেহ ও মাহমুদ শফিক।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের নেতার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী ও চিকিৎসকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন খালেদা জিয়া। গুলশানে এই মতবিনিময় কর্মসূচি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৮ ঘ.
bdnews24