২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৪৮ সদস্যের এ কমিটিতে ১২টি পদের পাশে কারো নাম উল্লেখ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৪৮ সদস্যের এ কমিটিতে ১২টি পদের পাশে কারো নাম উল্লেখ করা হয়নি। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সহযোগী এ যুব সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা জানায়। কমিটিতে ২৬ জনকে সভাপতিমণ্ডলীর সদস্য, পাঁচ জনকে যুগ্ম-সম্পাদক, নয় জনকে সাংগঠনিক সম্পাদক, ৬০ জনকে বিভিন্ন সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে, ২০ জনকে সহ-সম্পাদক এবং ২৬ জনকে সদস্য করা হয়েছে। ফাঁকা রাখা ১২টি পদের মধ্যে রয়েছে- সাংগঠনিক সম্পাদকের দুটি পদে, প্রচার, দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, তথ্য ও যোগাযোগ বিষয়ক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক, উপ-আন্তর্জাতিক বিষয়ক, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এবং উপ-ধর্ম বিষয়ক দুটি পদ। গত ১৪ জুলাই যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের চেয়ারম্যান এবং আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হারুন-অর-রশীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনিকে চেয়ারম্যান ও নূরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এএল/২১৩০ ঘ. পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন