সিলেট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সিলেট নগরীতে তিনটি পৃথক স্থানে বিএনপি কর্মসূচি পালন করেছে।
বেলা ১টায় জেলা বিএনপির ব্যানারে রেজিস্ট্রার মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে আম্বরখানায় শেষ হয়। পরে সেখানে সমাবেশে করেন তারা।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা আবদুল গফফার, আলী আহমদ, সামসুজ্জামান জামান, এটিএম ফয়েজ, ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামাল প্রমুখ।
দুপুর দেড়টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মহানগর বিএনপির ব্যানারে শোভাযাত্রা বের করা হয়।
পরে চৌহাট্টায় মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি নেতা আবদুল কাইয়ূম জালালী, নাসিম হোসাইন প্রমুখ।
এছাড়া বেলা ২টায় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ করেন শমশের মুবীন চৌধুরীর অনুসারীরা।
বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমের সভাপতিত্বে এ সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আরিফ আহমেদ রিফা, সাদিকুর রহমান সাদিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24