২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্মরণকালের সর্বোচ্চ লোক জমায়েত করার আশা করছে চট্টগ্রাম নগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্মরণকালের সর্বোচ্চ লোক জমায়েত করার আশা করছে চট্টগ্রাম নগর বিএনপি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম নগর বিএনপি। এ উপলক্ষে সকাল ১০ টায় নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ এবং এরপর একটি শোভাযাত্রা বের করা হবে। নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আমরা সর্বোচ্চ জমায়েত করার চেষ্টা করছি। আশা করছি এটি চট্টগ্রামে বিএনপি’র কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জমায়েত হবে।” প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড-থানার দলীয় নেতাকর্মীর বাইরে বিভিন্ন শ্রেণীপেশার লোক অংশ নেবেন জানিয়ে তিনি বলেন, সাংঘর্ষিক রাজনীতির বাইরে আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছি তাতে ব্যাপক সাড়া পাচ্ছি। র‌্যালি শেষে বিএনপি নেতাকর্মীরা রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএল/২১১০ ঘ.