২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা আটক, পরে হত্যা মামলায় গ্রেপ্তার

গোপাগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিনকে আটকের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

গোপালগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপাগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিনকে আটকের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়, পরে তাকে ইজিবাইক চালক নূর আলম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১৯ নভেম্বর রাতে উপজেলার পাটগাতী গ্রামের বাসিন্দা নূর আলম সরদারকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেওয়া হয়। পরে তার লাশ গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২২ নভেম্বর হত্যা মামলা দায়ের করা হয়। সালাহ উদ্দিনকে এই মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান গোপালগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দলিল উদ্দিন। এদিকে সালাহ উদ্দিন অভিযোগ করেছেন, হত্যা মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে তাকে হয়রানি করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ ঘ.