২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া হত্যাকাণ্ডে মামলা, লাশ মেলেনি

কুষ্টিয়ার পদ্মায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে হত্যার ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কুষ্টিয়া, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার পদ্মায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে হত্যার ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে মামলাটি করেন নিহত চেয়ারম্যানের স্ত্রী নূরজাহান বেগম। হত্যাকাণ্ডের পর পদ্মায় ভাসিয়ে দেওয়া দুইজনের লাশ এখনো উদ্ধার হয়নি। মঙ্গলবার দুপুরে শিলাইদহের পদ্মা নদীতে ট্রলারের মধ্যে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও তার দুই সঙ্গী আনসার এবং ভুট্টোকে সন্ত্রাসীরা গুলি ও জবাই করে হত্যা করে। হত্যার পর চেয়ারম্যান ও আনসারের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা দায়েরের সত্যতা স্বীকার করলেও মামলায় কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি। তিনি জানান, ভুট্টোর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার সময় গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী আজমত আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে দুপুরে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানান কুমারখালী থানার ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৪৭ ঘ.