নড়াইল, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে মিছিল বের করার চেষ্টা করলে তিন ছাত্রশিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৫ টায় শহরের রূপগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন নাঈম শরীফ (১৮), হাসান মোল্লা (১৯) এবং বাবুল মোল্লা (১৯)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন সাংবাদিকদের বলেন, আটক তিন ছাত্রশিবির কর্মীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৮ ঘ.
bdnews24