২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা নিখোঁজের ঘটনায় বিক্ষোভ বরিশালে

বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালু নিখোঁজের ঘটনায় বিক্ষোভ করেছে সংগঠনটির একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বরিশাল, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালু নিখোঁজের ঘটনায় বিক্ষোভ করেছে সংগঠনটির একাংশ। রোববার দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকার ভাড়া বাসার কাছ থেকে কালুকে জোড়পূর্বক কে বা কারা একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তা স্ত্রী আমেনা আক্তার দীপ্তি। গত ২৪ মার্চ বরিশাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক অংশের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতুকে (২৫) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলায় প্রধান আসামি কালু, যিনি সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ারপন্থী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক ইরানুল ইসলাম বলেন, দুটি হত্যা মামলা ছাড়াও কালুর বিরুদ্ধে লুটপাট, চুরি, ছিনতাই, মারামারি এবং জননিরাপত্তা আইনে আরো সাতটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৮ ঘ.