২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিএনপির ১১ নেতাকর্মীর জামিন

শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দু’গ্র“পের সংঘর্ষের মামলায় বিএনপির ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

শেরপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দু’গ্র“পের সংঘর্ষের মামলায় বিএনপির ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন। রোববার প্রধান বিচারিক হাকিম মো. সেলিম মিয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এমকে মোরাদুজ্জামান। জামিন পেয়েছেন সদর উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক বাদশা, শহর বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান তারা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্রামুজ্জামান রাহাত, তাঁতী দলের সেলিম শাহী, যুবদলের সাইফল ইসলাম মিঠু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম, সদর উপজেলা যুবদলের মফিজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রেজাউল করিম রুমি, এনামুল হক বিপু ও রেজাউল করিম বাপ্পী। শেরপুর দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট মজদুল হক মিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ জুলাই সাড়ে ১২টার দিকে আদালত প্রাঙ্গণে বিএনপির দুদলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ও ত্রাস সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশ ওই বিএনপির ওই ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে ওই ১১ জনসহ মোট ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. মিন্টু মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানায় মামলা করেন। এ মামলায় ওই ১১ জন শেরপুর জেলা কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৫৮ ঘ.