২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ আ. লীগ নেতা আইয়ুব হোসেনের মৃত্যু

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আইয়ুব হোসেন (৭৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আইয়ুব হোসেন (৭৫) মারা গেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি তৎকালীন ঝিনাইদহ মহাকুমার মুজিব বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইয়ুব হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার রাত তিনটায় ঝিনাইদহের নিজ বাসভবনে তিনি মারা যান। রোববার জোহরের নামাজের পর শহরের ওয়াজের আলী ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৭৩৯ ঘ.