২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে সকাল-সন্ধ্যা বিএনপির হরতাল

মারধর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত স্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে বোয়ালমারী পৌর এলাকায় হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ফরিদপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারধর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত স্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে বোয়ালমারী পৌর এলাকায় হরতাল ডেকেছে বিএনপি। রোববার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে সোমবারের সকাল-সন্ধ্যা এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন। গত শনিবার বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মোল্লার করা ছয় বিএনপি নেতার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির মামলায় রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন। গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক ইকরাম হোসেন ও পৌর বিএনপির কার্যকরী পরিষদ সদস্য সঞ্জয় কুমার সাহা। “রোববার দুপুরে গ্রেপ্তারকৃত তিন নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।” মামলার বাদি ও বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারা মোল্লা জানান, স¤প্রতি এক মেয়েকে উত্যক্ত করার ঘটনায় উপজেলার দক্ষিণ কামারগ্রাম ও সোতাশী গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। “এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে সালিশ চলাকালে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায়।” “এতে আমাদের ছয় নেতা-কর্মী আহত হওয়ায় মামলা করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫২ ঘ.