২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল গোছাতে জাপার ৩ মাসব্যাপী কর্মসূচি

জাতীয় নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলায় তিন মাসব্যাপী কর্মীসভা করবে জাতীয় পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলায় তিন মাসব্যাপী কর্মীসভা করবে জাতীয় পার্টি। রোববার দলের বনানী কার্যালয়ে চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সভাপতিমণ্ডলীর সদস্যরা জেলায় সফর করবেন। শীত মৌসুমে প্রত্যেক বিভাগে জনসভা হবে। এসব জনসভায় এরশাদও বক্তব্য দেবেন। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া আগামী নির্বাচনে জাতীয় পার্টির একক নির্বাচনের সিদ্ধান্তের কথাও সভায় পুনর্ব্যক্ত করা হয়েছে। সারাদেশে দলীয় কার্যক্রম আরো জোরদার করতে সভায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান এরশাদ। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, এম এ সাত্তার, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, নাসিম ওসমান, এম এ হান্নান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, দেলোয়ার হোসেন খান, কাজী মাহমুদ হাসান, গোলাম কিবরিয়া টিপু, কাজী ফিরোজ রশীদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬৪৮ ঘ.