২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘চরমপন্থী’ নেতা গ্রেপ্তার

খুলনা মহানগর এলাকা থেকে শনিবার চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

খুলনা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর এলাকা থেকে শনিবার চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আসাদ মেম্বার (৪২) পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) খুলনার আঞ্চলিক নেতা বলে র‌্যাব জানিয়েছে। তিনি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের শেখপুরা ওয়ার্ডের সদস্য। র‌্যাব-৬ খুলনার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা জেলা কারগারের প্রধান ফটকের সামনের সড়কে এক প্রবাসীর কাছে দাবি করা চাঁদার টাকা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরো বলেন, আসাদ মেম্বার এক সৌদী আরব প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে ১০ হাজার টাকা নেওয়ার সময় তিনি হাতেনাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০৮ ঘ.