চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকু-ে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এক গ্রুপের কর্মীরা।
বিকালে বড় দারোগার হাট এলাকায় এই অবরোধ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সীতাকু- থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ আলম।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের স্থানীয় ইসলাম গ্রুপের সঙ্গে হারুন গ্রুপের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
বিকাল সাড়ে চারটার দিকে পরিবারের অন্য সদস্যসহ মাইক্রোবাস যোগে বড় দারোগার হাট এলাকা দিয়ে আসার সময় হারুনের ভাই সাইফুল ইসলামের (২৩) উপর হামলা করে ইসলাম গ্রুপের ইসলাম, মনিসহ কিছু লোক।
হামলায় সাইফুলসহ তার বোন তানিয়া (২০) ও চাচাত বোন সামিনা (১৮) আহত হন বলে জানান এস আই মাসুদ।
এর প্রতিবাদে হারুন গ্রুপের লোকজন এসে মহাসড়ক অবরোধ করে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে জানান স্থানীয় এক সাংবাদিক।
পরে বিকাল সোয়া পাঁচটার দিকে পুলিশ আসলে তারা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১১৬ ঘ.
bdnews24