২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সংর্ঘষ, নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরা পৌরসভার জামাল মাদবরেরকান্দি গ্রামে মঙ্গলবার আওয়ামী লীগের দু’গ্র“পের সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

শরীয়তপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরা পৌরসভার জামাল মাদবরেরকান্দি গ্রামে মঙ্গলবার আওয়ামী লীগের দু’গ্র“পের সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। বোমার আঘাতে নিহত হন এলাকার শামসুল হক মোড়ল। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শরীয়তপুর সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক ঘরবাড়িতে ভাংচুর এবং লুটপাট চালানো হয়। এ ঘটনায় একপক্ষ ৪১ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের ফকির এবং জাজিরার ওসি মো. এনায়েত হোসেন বলেন, মাদবরেরকান্দির দুই আওয়ামী লীগ নেতা বর্তমান কাউন্সিলর আবদুল মন্নান বেপারী এবং সাবেক কাউন্সিলর হাসেম বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার সকালে মন্নান বেপারীর সমর্থকরা হাসেম বেপারীর সমর্থক শামসুল হক মোড়লের ছেলে আশ্রাফ মোড়লকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে পা বিচ্ছিন্ন করে দেয়। সংবাদ পেয়ে শামসুল হক মোড়ল ছুটে গেলে প্রতিপক্ষের লোকজন শামছুলকে লক্ষ্য করে বোমা মারে। বোমা বিস্ফোরণে শামছুল হক ঘটনাস্থলেই নিহত হন। এর জেরে সন্ধ্যায় দুই গ্র“প রাম দা, সেন দা, টেটা, বল্লব ও বোমা নিয়ে ৪/৫শ’ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রয়েছেন জাজিরা থানার এসআই পলাশ কুমার দাসসহ দুইপক্ষের রাসেল মোড়ল, পান্নু মোড়ল, নুরুল আমিন মাদবর, রতন মাদবর, শিরাজ মাদবর, আবু কালাম মাদবর, আক্কাস, কুদ্দুস মাদবর, মোসলেম মাদবর, মান্নান মাল, সোবাহান খান, ইসলাম খান, কুদ্দুস মাল, সোনা মিয়া চৌকদার, করীম মাঝি, মান্নান বেপারী, হাসেম বেপারী, রাসেল মোড়ল, ইসমাইল ঢালী, দিদার ঢালী, মনির হোসেন বেপারী, হেনরা বেগম, পান্নু মোড়ল, নুরুল হক মাদবর, নূরুল আমিন মাদবর, জাকির ফরাজি। এক পর্যায়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ কর্মকর্তারা আরো বলেন, খুনের ঘটনায় নিহতের ছেলে রাসেল বাদী হয়ে ৪১ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত শামসুল মোড়লের স্ত্রী রাশিদা বেগম বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ছেলে আশ্রাফ উদ্দিনের পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের ফকির বলেন, খুন হয়েছে নড়িয়া থানা এলাকায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ নেতা মাস্টার মজিবুর রহমান বলেন, দুই গ্র“পের লোকজনই আওয়ামী লীগ সমর্থক। সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয় না বলে বারবার এ ধরনের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৮ ঘ.