২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রদল নেতা ছুরিকাহত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছুরিকাঘাতে এক ছাত্রদলকর্মী গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছুরিকাঘাতে এক ছাত্রদলকর্মী গুরুতর আহত হয়েছে। আহত মাজহারুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রদলের সৈয়দ মোজতবা আলী হল শাখার সাধারণ সম্পাদক। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য সংগঠনটির নেতারা ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ তা অস্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, দুপুরে পরীক্ষা দিয়ে বের হলে ছাত্রলীগের সোহরাব হোসেনের নেতৃত্বে কয়েজন মাজহারুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, তাদের কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জালালাবাদ থানার ওসি গৌসুল আলম বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.