২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় ১৪৪ ধারা জারি

একই স্থানে বিএনপি ও যুবদল কর্মসূচি দেওয়ায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঝিনাইদহ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে বিএনপি ও যুবদল কর্মসূচি দেওয়ায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে। শৈলকুপা থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন বলেন, ত্রিবেণী ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবাল মোল্লা শেখপাড়া বাজারে ইফতার ও কর্মী সমাবেশ আয়োজন করেন। একই সময়ে ওই স্থানে ইউনিয়ন যুবদল সভাপতি আমিরুল ইসলামও কর্মী সমাবেশ ডাকেন। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। “এ পরিস্থিতিতে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে শেখপাড়া বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমুল হক জারি করেন,” বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫২ ঘ.