২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় দিনের ভারত সফরে এরশাদ

ভারত সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে নয়া দিল্লি¬ গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে নয়া দিল্লি¬ গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সোমবার সকালে জে-এয়ার বিমানের একটি ফ্লাইটে করে তিনি নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লি অবস্থানকালে এরশাদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন। এছাড়া আজমীরে খাজা মইনুদ্দিন চিশতির (রা.) মাজারও জিয়ারত করবেন এরশাদ। চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার তার সঙ্গে রয়েছেন। আগামী ১৮ অগাস্ট এরশাদ দেশে ফিরবেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কাজী মাহমুদ হাসান, জিয়াউদ্দিন বাবলু, ফকরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায় এবং চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা মীর আব্দুস সবুর আসুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরশাদকে বিদায় জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৫৬ ঘ.