ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঈদকার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন।
দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন দেখা-সাক্ষাত না হলেও ঈদ কার্ডের মাধ্যমে তারা প্রতি বছরই শুভেচ্ছা বিনিময় করে থাকেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা সোমবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
পরে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিনা বেগমের কাছে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা কেউই বর্তমানে দেশে নেই।
একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪০০ ঘ.
bdnews24