২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন চাই: ফখরুল

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন চান বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঠাকুরগাঁও, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন চান বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় সরকারের প্রতি উদ্দেশে তিনি বলেন, “সংঘাত নয়, আমরা শান্তিপূর্ণ অবস্থায় সমঝোতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন চাই।” গুম-খুন-হামলা-মামলা করে তত্ত্বাবধায়ক সরকার দাবির আন্দোলন বন্ধ করা যাবে না বলে তিনি সতর্ক করে দেন। সংবিধান পরিবর্তন করে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি করেন ফখরুল। সকালে সদর উপজেলার গড়েয়া বাজারে স্থানীয় বিএনপি’র এ মতবিনিময় সভায় তিনি বলেন, এ সরকারের আমলে দেশে হত্যা, রাহাজানি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। স্থানীয় বিএনপি নেতা রেজাউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.