২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনাথে ৩৬৫ আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে যুবদলকর্মী নিহতের ঘটনায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সিলেট, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে যুবদলকর্মী নিহতের ঘটনায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদস্ত) চান মিয়াসহ ছয় পুলিশকেও মামলায় আসামি করা হয়েছে। বুধবার নিহতের চাচাতো ভাই রইছ আলী বাদী হয়ে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, শ্রমিক লীগ সভাপতি সাধন চন্দ্র দাস, কৃষক লীগ আহবায়ক ছোরাব আলী, যুগ্ম আহবায়ক প্রভাত বৈদ্য, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগের আহবায়ক মখদ্দুস আলী প্রমুখ। আদালত মামলাটি আমলে নিয়ে বিশ্বনাথ থানা পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার এজহারে বলা হয়, এ বছরের ২৩ এপ্রিল বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতাল পালনকালে মিছিলে মনোয়ার হোসেনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ সময় মামলার প্রধান আসামি ফয়জুল ইসলাম জয়ের হাতে থাকা অস্ত্র থেকে ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে মনোয়ারা হোসেনের মৃত্যু হয়। এজাহারে আরো বলা হয়, ঘটনার পর বাদী বিশ্বনাথ থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি। বাদীর আইনজীবী হাসান পাটোয়ারী রিপন আদালতে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৩ এপ্রিল ওই হরতালের দিন বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপি ও গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হন। এরপর আট হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২১ ঘ.