২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে আওয়ামী লীগের সংর্ঘষ, আহত ১৫

মাদারীপুরের শিবচর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

মাদারীপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে কুতুবপুর বাজারে এ সংঘর্ষে আহতদের শিবচর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে কুতুবপুরে আওয়ামী লীগ সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার বেপারির সঙ্গে যুবলীগ সমর্থক আতিক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। কুতুবপুর বাজারে একটি দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে সোমবার আতিক মাদবরের সমর্থক মোহন মাদবরের সঙ্গে মনোয়ার বেপারির সমর্থক দবির মাদবরের হাতাহাতি হয়। এর জেরে সকালে আতিকের লোকজন মনোয়ারের সমর্থক মোড়ল গোষ্ঠীর লোকদের বাড়িঘরে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। ওসি আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ও পৌর মেয়র লতিফ মোল্লা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯৪৭ ঘ.