২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ছাত্রলীগ নেতার ওপর হামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঝিনাইদহ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে এ হামলায় তুহিন আহত হননি। তার এক সঙ্গী আহত হন বলে তুহিন জানান। হামলার প্রতিবাদে ছাত্রলীগকর্মীরা স্থানীয় শেখপাড়া বাজারে তিনঘণ্টা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করেছে। শামসুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, সকাল ১১টার দিকে মোটর সাইকেলে বসন্তপুর গ্রামের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে চারটি হাত বোমা নিক্ষেপ এবং এক রাউন্ড গুলিবর্ষণ করে। তুহিন অক্ষত থাকলেও তার সঙ্গী কাশেম আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বোমার আঘাতে তুহিনের মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন সাংবাদিকদের বলেন, হামলার খবর শুনে শেখপাড়া এলাকায় ছাত্রলীগকর্মীরা সড়ক অবরোধ করেছে। অবরোধ চলাকালে রাস্তায় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেয় ছাত্রলীগকর্মীরা। এ ঘটনায় মামলা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.