২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

শুক্রবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও আইনজীবীদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও আইনজীবীদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন। ইফতারে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার আমির-উল ইসলাম, আটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ অংশ নেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার সি আর দত্ত, সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রধানমন্ত্রীর ইফতারে যোগ দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল’র সম্পাদক গোলাম সারোয়ার, চ্যানেল আই’র ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ, কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল হক মিলন, ডিইউজে’র একাংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ ইফতারে উপস্থিত ছিলেন। এছাড়া এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ, ব্যবসায়ী আনিসুল হক, লেখক সৈয়দ শামসুল হক, রাজউক চেয়ারম্যান নুরুল হুদা, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, শিল্পী এন্ড্রু কিশোর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাংবাদিক আবুল মকসুদ ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২১৬ ঘ.