২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। জাল নথিপত্র সনাক্ত করার কৌশল এ প্রশিক্ষণে শেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। জাল নথিপত্র সনাক্ত করার কৌশল এ প্রশিক্ষণে শেখানো হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডিপ্লোমেটিক সিকিউরিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। পুলিশের বিশেষ শাখা (এসবি), ইমিগ্রেশন, পাসপোর্ট বিভাগ সহ কয়েকটি বিভাগের কর্মকর্তারা অংশ নেন। তাদের জাল অথবা ভূয়া নথিপত্র ও বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিভিন্ন পরিস্থিতিতে সনাক্ত করার কৌশল শেখানো হয়। বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে বছরজুড়ে আরো কয়েকটি প্রশিক্ষণের ব্যবস্থা হবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৭৪৫ ঘ.