২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আব্দুল্ল¬াহ বিন নাসের আল-বুশাইরির সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। খালাফ নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর চার জনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, এরাই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই হত্যামামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সোমবার সাংবাদিকদের বলেন। বিচারে দীর্ঘসূত্রতা হবে না বলে সৌদি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে আইনমন্ত্রী বলেন, “খালাফের হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক। হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না।” গত ৫ মার্চ খালাফ হত্যাকাণ্ডের পর সৌদি আরবের একটি দল ঢাকায় এসে তদন্তকাজ চালিয়ে যায়। এই ঘটনা যেন কূটনৈতিক সম্পর্কে প্রভাব না ফেলে সে জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি আরব সফরেও যান। আইনমন্ত্রী আশা করছেন, খালাফ হত্যার বিচার দ্রুত শেষ হলে তা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। আসামি গ্রেপ্তারে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি জনগণ অপরাধীদের বিচারের দিকে তাকিয়ে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জনবল বাড়ানোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের জন্য ৩১ জন জনবলের অনুমোদন দিয়ে নিয়োগ বিধিমালা তৈরি করা হয়েছে। ট্রাইব্যুনালে বিচার যে গতিতে চলছে তা বজায় থাকলে চলতি বছরের মধ্যে ৫/৭ জন যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেন শফিক আহমেদ। ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে হাজার হাজার সাক্ষীর তালিকা উপস্থাপনের বিষয়ে তিনি বলেন, “হাজার হাজার সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে কি না, তা ট্রাইব্যুনাল দেখবে।” তবে ব্যারিস্টার শফিক মনে করেন, বিচার বিল¤ি¦ত করতে আসামিদের পক্ষে হাজার হাজার সাক্ষীর তালিকা দিলে ট্রাইব্যুনাল তা মানবে না। “বিনা কারণে কেউ বিচার বাধাগ্রস্ত করতে চাইলে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে আইনে উল্লেখ রয়েছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৬৫৩ ঘ.