রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গোপন বৈঠক করার সময় নগর জামায়াতের এক নেতাসহ নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার লিটল ফ্লাওয়ার স্কুল থেকে তাদেরকে আটক করে মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন- মহানগর জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন (৪০), শফিকুল ইসলাম (৩০), বাবুল হোসেন (৩৫), বদিউজ্জামান বদি (৩৮), আসলাম হোসেন (২৮), মাসুদ রানা (৩২), রফিকুল ইসলাম (৩৫), মুরাদ হোসেন (৩৬) ও ফয়জুল ইসলাম (৪০)।
মতিহার থানার এএসআই আমিনুল ইসলাম তাদের আটকের সংবাদ নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বিকেলে ওই স্কুলের ভেতর জামায়াতের গোপন বৈঠক করার সময় মতিহার থানা পুলিশের একটি টহল দল তাদেরকে আটক করে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২০৩০ ঘ.
bdnews24