২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেএমবি সদস্যের যাবজ্জীবন বহাল

ঠাকুরগাঁওয়ের আদালতে বোমা হামলায় ঘটনায় জেএমবির চার সদস্যের যাবজ্জীবন দ- বহাল রেখেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের আদালতে বোমা হামলায় ঘটনায় জেএমবির চার সদস্যের যাবজ্জীবন দ- বহাল রেখেছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ দ-প্রাপ্তদের পৃথক চারটি জেল আপিল খারিজ করে দেয়। এই চার সদস্য হলেন- ঠাকুরগঁাঁওয়ের রাণীসংকৈল থানার ভাংবাড়ি গ্রামের মো. আব্দুল লতিফ, সদর উপজেলার মৌলানী গ্রামের মো. আব্দুর রাজ্জাক, বালিয়া ডাঙ্গি থানার কিসমত পলাশবাড়ি গ্রামের মো. হেফজুর রহমান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ প্রধানাবাদ গ্রামের মো. আব্দুর রাজ্জাক। তারা সবাই কারাগারে রয়েছেন। ২০০৬ সালের ৩১ অগাস্ট ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এই চার আসামিসহ মোট সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা করে জরিমানা করে। এদের মধ্যে মো. রাশিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও মো. রেজওয়ান পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জসিম উদ্দিন এবং জেল আপিলকারী চার আসামির পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী হিসাবে শুনানি করেন আমিনুর রশিদ রাজু। ২০০৫ সালের ১৭ অগাস্ট ঠাকুরগাঁওয়ের আদালত এলাকার বিভিন্ন জায়গায় বোমা হামলার অভিযোগে ওইদিনই সদর থানা পুলিশ মামলাটি করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯১৯ ঘ.