২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে অষ্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ফার্ডিনান্ড মাউলটাশল রোববার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ফার্ডিনান্ড মাউলটাশল রোববার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ড. মাউলটাশল নয়া দিল্লি থেকে বাংলাদেশে তার দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৮ ঘ.