২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ার ডাক দিল বাসদ-সিপিবি

দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার সকালে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুই বাম সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানোনো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান তার বলেন, “আওয়ামী লীগ, বিএনপির দ্বিদলীয় বৃত্তের মধ্যে দেশ ঘুরপাক খাচ্ছে। এই সঙ্কট উত্তোরণে বাম বিকল্প গণতান্ত্রিক শক্তি ছাড়া বিকল্প নাই।” দেশের সব বামপন্থী, গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। মঞ্জুরুল আহসান বলেন, “আমরা এই ঐক্যের ভিতর দিয়ে বৃহত্তর ঐক্যের দিকে অগ্রসর হবো।” একই সঙ্গে সাংবাদিক নির্যাতনসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। সংবাদ সম্মেলনে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, “সর্বস্তরের জনগণের জীবন-জীবিকা এখন বিপন্ন। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। “এ থেকে উত্তোরণে প্রয়োজন বর্তমান আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক লুটেরা ধনীক শ্রেণীর দ্বিদলীয় রাজনীতির বাইরে জনগণের কাক্সিক্ষত বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তোলা।” তিনি বিকল্প সরকার গঠনে সিপিবি ও বাসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, শুভ্রাংশু চক্রবর্ত্তী, রাজেকুজ্জামান রতন, জাহিদুল হক মিলু এবং সিপিবির প্রেসিডিয়ম সদস্য হায়দার আকবর খান রনো, লক্ষ্মী চক্রবর্ত্তী, সাজ্জাদ জহির চন্দন, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২২৫০ ঘ.