২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার কবলে মওদুদের গাড়ি

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চট্টগ্রাম যাওয়ার পথে বাসের ধাক্কায় বিএনপি নেতা মওদুদ আহমদের গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চট্টগ্রাম যাওয়ার পথে বাসের ধাক্কায় বিএনপি নেতা মওদুদ আহমদের গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্বরোডের কাছে একটি সেতু অতিক্রমের সময় মওদুদ আহমদকে বহনকারী সাদা রঙের পাজেরো গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের দিকের বাম্পার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মওদুদ আহমদের সহকারী মোমিনুর রহমান সুজন। তিনি বলেন, খালেদা জিয়ার গাড়িবহরের পেছনেই তাদের গাড়িটি ছিল। যাত্রীবাহী ওই বাসের ধাক্কায় পাজেরোর বাম্পার ভেঙে গেলেও কেউ হতাহত হননি। তবে সবাই প্রচ- ভয় পেয়েছেন। বিকালে খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রামে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮০৪ ঘ.