২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা সিরাজুল হক জামিনে মুক্ত

হরতালের সময় গ্রেপ্তার বিএনপি নেতা সিরাজুল হক জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় গ্রেপ্তার বিএনপি নেতা সিরাজুল হক জামিনে মুক্তি পেয়েছেন। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক বুধবার রাত ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মাসুদ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পল্টন থানার দুটি মামলায় আদালত জামিন মঞ্জুর করায় সিরাজুল হককে মুক্তি দেওয়া হয়েছে।” গত হরতালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএইচএ/২২১৭ ঘ.