২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন হলে আ. লীগের পাত্তা থাকবে না: মোশাররফ

নির্বাচন সুষ্ঠু হলে আগামীতে আওয়ামী লীগের প্রার্থীরা অধিকাংশ স্থানে জামানত হারাবে বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সুষ্ঠু হলে আগামীতে আওয়ামী লীগের প্রার্থীরা অধিকাংশ স্থানে জামানত হারাবে বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি সরকার। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না। তাদের অধিকাংশেরই জামানত রক্ষা হবে না।” হারের শঙ্কা থেকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জাতীয় প্রেসক্লাবের ওই আলোচনা সভায় মোশাররফ বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান সম্বলিত সংবিধানে ষষ্ঠদশ সংশোধনী সংসদে আনতে হবে। নইলে গণবিস্ফোরণ ঘটবে।” সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপিকা তাহমিনা আখতার, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরওয়ার, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সাংবাদিক আবদুল হাই শিকদার বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৩১ ঘ.