২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন সাবেক মন্ত্রী আমিনুল হক

দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার এম আমিনুল হক ও তার বেয়াই মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার এম আমিনুল হক ও তার বেয়াই মিজানুর রহমান। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের এক মাসের জামিন মঞ্জুর করে। মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে গত ৭ জুন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম রমনা থানায় এ মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে আমিনুল হককে ঘুষ দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ৮ হাজার ১৪৫ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়েছে বলে মামলায় বলা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে ২০০৯ সালের ১১ মে সিমেন্সের কাছ থেকে ঘুষ গ্রহণ ও জঙ্গি কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মার্কিন আদালতের নথির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সিমেন্স সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হককে ঘুষ দিয়েছিল। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান শুনানি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮২২ ঘ.