২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২৭ বিএনপি-জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় ১৮ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে আরো ২৭ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

গাজীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১৮ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে আরো ২৭ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে শনিবার ও রোববারে মোট ৪৫ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলার সদর, শ্রীপুর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর, কাপাসিয়া, জয়দেরপুর উপজেলায় পুলিশ এই বিশেষ এই গ্রেপ্তার অভিযান চালায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট থানার সব ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৬ ঘ.