২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

বাজেটে রাজশাহীকে ‘উপেক্ষা’ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী একে খন্দকারকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

রাজশাহী, ০৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে রাজশাহীকে ‘উপেক্ষা’ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী একে খন্দকারকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। শনিবার সকালে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সাবেক মেয়র বলেন, “অতীতের ন্যায় এবারও রাজশাহীবাসীকে শুধু অবহেলিতই নয় রীতিমতো বঞ্চিত ও অপমানিত করা হয়েছে।” মিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী অন্য বিভাগীয় শহরের ভৌত অবকাঠামো উন্নয়নে বরাদ্দ থাকার কথা জানালেও রাজশাহীর নাম উল্লেখ না করায় এই ঘোষণা দেন তিনি। এর জন্য তিনি রাজশাহীর ছয় সাংসদ ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকেও দায়ী করেন। বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র লিটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৯ ঘ.