২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘনায় আহত খুলনার বিএনপি সাংসদ

খুলনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

খুলনা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এসময় মহানগর বিএনপির এই সভাপতিকে বহনকারী নিজস্ব প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দুপুরে নগরীর কেডিএ এভিনিউয়ের আলীশান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত সংসদ সদস্য মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার খালিশপুরে একটি বিয়ের দাওয়াত থেকে নিজ প্রাইভেট কারে করে তিনি শহরের বাসায় ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে তার গাড়িতে থাকা মহানগর বিএনপির প্রচার সম্পাদক আছাদুজ্জামান মুরাদকে ঘটনাস্থলে নামিয়ে দিয়ে আবার যাত্রা করার মুহূর্তে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে তার কালো টয়োটা গাড়িতে (ঢাকা-গ-১৬১) সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি কোমড়ে আঘাত পান। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে আঘাত করা প্রাইভেট কারসহ এর চালককে ঘটনার কিছু সময় পর কেডিএ এভিনিউয়ের গরীব নেওয়াজ মোড় থেকে আটক করা হয়েছে। তবে আটক চালকের নাম জানাতে পারেননি ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৭৪০ ঘ.