২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মামলায় খোকনের জামিন

হরতালের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা , জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক তাকে গত ১৯ এপ্রিল হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুরের মামলায় জামিন দেন। খোকনের আইনজীবী মো. বোরহান উদ্দিন জামিন পাওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এর আগে গত ১৭ মে বিএনপি নেতা খোকনকে গ্রেপ্তারের পর চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মামলায় নথিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল হরতালে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে অনুমতি ছাড়া চার-পাঁচ হাজার বিএনপি নেতা-কর্মী পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বরে করার চেষ্টা করে। এ সময় তারা বিনা উস্কানিতে জনমনে ভীতি, ত্রাস সৃষ্টির উদ্দেশে গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া পুলিশের কাজে বাধাসহ তাদের ওপর আক্রমণ করে তাদের হত্যার চেষ্টা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে করে পুলিশের ২০/২৫ জন সদস্য গুরুত্বর আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০২৪ ঘ.