সিলেট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে জামায়াত ও শিবির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে নগরীর জেল রোডে এ সংঘর্ষের পর পুলিশ জামায়াত ও শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নগরীর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বিকাল ৫টার দিকে ১৮ দলীয় নেতাদের মুক্তির দাবিতে বন্দর বাজার থেকে মিছিল বের করেন মহানগর জামায়াত নেতাকর্মীরা।
জেল রোড পয়েন্টে পৌঁছার পর পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ বাধে।
আহত পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24