২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মিছিলে লাঠিপেটা, গ্রেপ্তার ১

পাবনায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশ লাঠিপেটা করলে অন্তত ২০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

পাবনা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশ লাঠিপেটা করলে অন্তত ২০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান টুটুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আফজাল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে শহরে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে অতর্কিতে হামলা চালায়। পরে মিছিলকারীরা শহরের গুড়বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, আব্দুস সামাদ খান মন্টু, মাসুদ খন্দকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪১ ঘ.