চাঁদপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে মিছিলের প্রস্তুতিকালে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শহরের অনন্যা মার্কেট এলাকা থেকে রোববার বিকালে আটক হন হাইমচর উপজেলার পাড়াবগুলার রাশেদুল ইসলাম (২৫) ও ফরিদগঞ্জের সুরঙ্গছাইয়ের মো. ইদ্রিস আলী (২০)।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সময় এই দুই শিবিরকর্মীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলেন এই এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24